1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

কয়রায় মাদ্রাসার নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, সুপার-ঠিকাদারের ভূমিকা নিয়ে প্রশ্ন

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-

খুলনার কয়রায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) অধীনে অর্জুনপুর হাসানিয়া দাখিল মাদ্রাসার সীমানা প্রাচীর ও সাইকেল গ্যারেজ নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিয়মনীতিকে তোয়াক্কা না করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (২৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, চলমান এই নির্মাণ কাজের কোনো সাইনবোর্ড টানানো হয়নি, যা সরকারি কাজের নিয়মবহির্ভূত।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, “ ইস্টিমেট অনুযায়ী কোনো কাজ হচ্ছে না। লোনা বালি এবং ১২ কড়া বালির সঙ্গে মাত্র ১ কড়া সিমেন্ট মিশিয়ে নামমাত্র কাজ করা হচ্ছে। অবস্থা এমন যে, এক সপ্তাহ পার হলেও ইটের গাঁথুনি এখনো জমাট বাঁধেনি।”
তিনি আরও জানান, একই বরাদ্দের আওতায় পাশের একটি ভবনে প্লাস্টার করার সময় ইটের দেয়ালের ময়লা-আবর্জনা না পরিষ্কার করেই সরাসরি তার উপর সিমেন্ট এর প্রলেপ দেওয়া হয়েছে।
আরেক স্থানীয় বাসিন্দা শাহীন ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাদ্রাসা সুপারের সরাসরি উপস্থিতিতেই এই নিম্নমানের কাজ চলছে। এখানে ১২:১ অনুপাতে বালি-সিমেন্ট দেওয়া হচ্ছে। পিলারের ঢালাইয়ে সিমেন্টের পরিমাণ এত কম যে তা এখনো শক্ত হয়নি। অথচ মাদ্রাসার সুপার ইদ্রিস মাওলানা সবকিছু দেখেও অনিয়মকে প্রশ্রয় দিচ্ছেন।”

তবে অনিয়মের সব অভিযোগ অস্বীকার করে অর্জুনপুর হাসানিয়া দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী বলেন, “আমি যখন দেখেছি কাজে কিছু ত্রুটি হচ্ছে, তখন মিস্ত্রি-যোগালিদের নিষেধ করেছি। তারা তখন সঙ্গে সঙ্গে সিমেন্ট গুলে ঢালাইয়ের ওপর দিয়ে দিয়েছে।”
কাজের ঠিকাদার মারুফ মুঠোফোনে বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। কাজে কোনো অসঙ্গতি হয়ে থাকলে তা পুনরায় নির্মাণ করা হবে। তাছাড়া আমি মাদ্রাসার সুপারকে আগেই বলেছিলাম, আপনি কাজের মান বুঝে নিয়েন।”
এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)-এর উপসহকারী প্রকৌশলী ধনঞ্জয় কুমার বলেন, “ ১২ লক্ষ টাকার কাজ অনিয়মের বিষয়টি জানতে পেরেছি। খুব শীঘ্রই সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নিম্নমানের এই নির্মাণ কাজ দ্রুত বন্ধ করে তদন্ত সাপেক্ষে সঠিক নিয়মে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট