1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে আমেরিকান ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার তানোর থেকে :

রাজশাহীর তানোরে আধুনিক কৃষি, পশুপালন ও এগ্রো-ট্যুরিজমের সমন্বয়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির ক্যাটেল ফার্মে আমেরিকান ব্রাহামা জাতের গরুর প্রজনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে উন্নত জাতের মাংসল গরু উৎপাদন ও আধুনিক খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন উদ্যোগের সূচনা হলো।

সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের ক্যাটেল ফার্ম ও প্রজনন কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম এবং ম্যানেজিং ডিরেক্টর মো. শামীম হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ফাইন্যান্স ডিরেক্টর মো. সেলিম উদ্দিন, প্রজেক্ট ডিরেক্টর মো. শামসুজ্জামান ডালিম, বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মাদ জালাল উদ্দিন মল্লিক, হাজী মোহাম্মদ জাকির হোসেন খান, হাজী মোহাম্মদ শাহীন খান, অ্যাডভোকেট আহাসান জামান বাচ্চুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গবাদিপশু সম্পদের উন্নয়ন এবং উন্নত জাতের মাংসল গরু উৎপাদনের লক্ষ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রজনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আমেরিকান ব্রাহামা জাতের ‘GBRX 253’ মা গরু থেকে বাচ্চা উৎপাদনের কার্যক্রম শুরু করা হয়েছে। বিজ্ঞানসম্মত প্রজনন পদ্ধতি এবং নির্বাচিত উন্নতমানের বীজ ব্যবহারের মাধ্যমে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ সফল হলে তানোরসহ আশপাশের এলাকার খামারিদের মধ্যে আধুনিক পশুপালন ও উন্নত প্রজনন পদ্ধতি সম্পর্কে আগ্রহ তৈরি হবে। পাশাপাশি মানসম্মত মাংসল গরু উৎপাদন, খামার ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।

উদ্বোধনী বক্তব্যে কুটুমবাড়ি এগ্রো রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, “আমাদের মূল লক্ষ্য শুধু একটি রিসোর্ট পরিচালনা করা নয়। প্রকৃতির সান্নিধ্যে পরিবেশবান্ধব সমন্বিত কৃষি ও উন্নত এগ্রো-ট্যুরিজমের প্রসারের মাধ্যমে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখা। আমেরিকান ব্রাহামা জাতের এই প্রজনন কেন্দ্র প্রতিষ্ঠা সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

তিনি আরও বলেন, আধুনিক কৃষি ও পশুপালনকে পর্যটনের সঙ্গে সমন্বয় করে একটি পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও অতিথিরা এ উদ্যোগের সফলতা কামনা করেন। একই সঙ্গে আধুনিক এগ্রো-প্রজেক্টের উন্নয়ন ও সম্প্রসারণে সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রকৃতি, কৃষি, পশুপালন ও পর্যটনের সমন্বয়ে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টের এ নতুন উদ্যোগ তানোরের কৃষিভিত্তিক অর্থনীতি ও উদ্যোক্তা বিকাশে সম্ভাবনাময় সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট