1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়: কুমিল্লা শিল্পকলায় হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন

সালমা আক্তার, কুমিল্লা
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সালমা আক্তার, কুমিল্লা

“প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় নারী সম্মেলন-২০২৬।

শনিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় আয়োজিত এ সম্মেলন জমকালো আয়োজন, উদ্দীপনা আর হাজারো নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগীয় প্রধান *রুফায়দাহ পন্নী*।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক সম্পাদক *সুলতানা রাজিয়া*, গণমাধ্যম সম্পাদক *শারমিন সুলতানা চৈতি*, কুমিল্লা অঞ্চলের নারী বিষয়ক সম্পাদক *আসমা আক্তার*। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা নারী নেত্রী *সেলিনা আক্তার ইতি* ও জেলা পর্যায়ের নারী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের নারী বিষয়ক সম্পাদক *জোবেদা আক্তার বেবী*।

প্রধান অতিথির বক্তব্যে রুফায়দাহ পন্নী বলেন, “নবসৃষ্ট কোনো মতবাদ কিংবা পশ্চিমা ধাঁচের নারীমুক্তি আন্দোলন নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, পারবেও না। যারা নারী অধিকারের কথা জোরালোভাবে প্রচার করেন, তাদের নিজেদের দলেও নারীরা নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। মানবসৃষ্ট মতবাদ ও ব্যবস্থাগুলো নারীর প্রকৃত মুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, হেযবুত তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত ইসলামের আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণই হওয়া উচিত নারীদের মূল লক্ষ্য। আল্লাহর দেওয়া বিধান ও তওহীদের ভিত্তিতেই পৃথিবীতে শান্তি এবং নারীর প্রকৃত নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব। বর্তমানের অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতি থেকে মুক্তি পেতে নারীদের আপসহীন সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বক্তারা বলেন, পশ্চিমা ভোগবাদী সভ্যতা নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করছে, অথচ আল্লাহর দেওয়া প্রকৃত ইসলামে নারীকে সর্বোচ্চ সম্মান ও অধিকার দেওয়া হয়েছে। তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিহার্য।

সম্মেলনে অংশগ্রহণকারী হাজারো নারীর অদম্য উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক নতুন জাগরণের বার্তা বহন করে। আয়োজকদের প্রত্যাশা, এই জাগরণকে কেউ থামিয়ে রাখতে পারবে না। এই নারীদের মধ্য থেকেই উঠে আসবেন এ যুগের আম্মারা, এ যুগের সুমাইয়া, এ যুগের খাওলা- যাঁরা অন্যায়ের কাছে মাথা নত করবেন না।

মঞ্চে “নারী জাগরণের মূলমন্ত্র ইসলামের সঠিক আদর্শ” এবং “তওহীদভিত্তিক রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা” লেখা ব্যানার শোভা পায়।

আয়োজনে: হেযবুত তওহীদ, চট্টগ্রাম বিভাগ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট