1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট সহ যুবক গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২৪০ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে মাদক বিরোধী এক অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন ওরফে রিয়ন (৩২) নামের এক যুবককে সান্তাহার শহর পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
জানা যায়, উপজেলার সান্তাহার পৌর শহরে পুলিশের মাদক বিরোধী অভিযান কালে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গতকাল সোমবার রাতে সান্তাহার পৌর শহরের গুলশান হাউজিং কলোনীর আতোয়ার রহমানের ছেলে আল আমিন ওরফে রিয়নকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আল আমিনকে মঙ্গলবার দুপুরে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট