1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শ্রীপুরে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মসজিদে এমপি বাচ্চুর পক্ষ থেকে টিন ও নগদ অর্থ প্রদান

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার ২নং সিএন্ডবি বাজারে গত ২১ অক্টোবর দিবাগত রাতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া মসজিদে জরুরি ভিত্তিতে টিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) গাজীপুর-৩ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেবের পক্ষ থেকে এই সহায়তা প্রদান করা হয়।

শ্রীপুর পৌরসভার ২নং সিএন্ডবি বাজার, ৭নং ওয়ার্ডের আগুনে ক্ষতিগ্রস্ত বাইতুল জান্নাত জামে মসজিদের সভাপতি ও ইমামের হাতে ৫ বান টিন এবং নগদ ১৫ হাজার টাকার চেক তুলে দেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী সেলিম বন্ধুকসী, ছাত্রনেতা নাজমুল হাসান, মাসুদুর রহমান, যুবনেতা জসিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

টিন ও টাকা প্রদানকালে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব বলেন, “আগুনে ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিকভাবে তারেক রহমানের পক্ষ থেকে এই অনুদান দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে মসজিদের সার্বিক উন্নয়নে আরও অনুদান দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট