1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি
  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়েছে। (১৭ অক্টোবর) শনিবার সকাল ১০:০০ ঘটিকায় নাচোল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার তেজগাঁওস্থ ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত শাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বী ১০০ জন নারীর মাঝে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দাস।
বিশেষ অতিথি ছিলেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইয়াকুব আলী। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ যেন সমাজের সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যে সরকার সার্বিক সহায়তা প্রদান করে যাচ্ছে। উপকারভোগী নারীরা পূজার পূর্বে এই উপহার পেয়ে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট