1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

ভোরের আগুনে পুড়ে নিঃস্ব দিনমজুর হেলালের পরিবার, সহযোগিতার আবেদন

আকাশ সরকার:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

আকাশ সরকার:
রাজশাহীর গোদাগাড়ীতে ভোরের আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে দিনমজুর হেলাল উদ্দিনের পরিবার। আগুনে পুরো বসতঘর পুড়ে যাওয়ার পাশাপাশি একটি রিকশা ভ্যান, একটি ছাগল ও গৃহস্থালির বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। এ ঘটনায় হেলাল উদ্দিনের স্ত্রীও দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকার ফরাদপুর গ্রামের সাদ্দামপাড়ায় হেলাল উদ্দিনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে হেলাল উদ্দিন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার স্ত্রী রান্নাঘরে রান্না করছিলেন। রান্নাঘরের পাশে রাখা পাটকাঠি/পাটে কোনোভাবে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে যায়।
আগুনে হেলাল উদ্দিনের পুরো বাড়ি পুড়ে যায়। একই সঙ্গে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি রিকশা ভ্যান, একটি বড় ছাগল ও ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। একটি গাভীন গরুও আগুনে গুরুতরভাবে দগ্ধ হয়েছে। বর্তমানে গরুটি জীবিত থাকলেও তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ছাড়া হেলাল উদ্দিনের মেয়ের পড়াশোনার বই, পরিবারের সদস্যদের জামাকাপড়, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডে হেলাল উদ্দিনের স্ত্রীও দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি প্রেমতলী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পর ফায়ার সার্ভিসে একাধিকবার ফোন করা হয়েছিল। তবে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনায় ফায়ার সার্ভিসের সদস্যদের আর ঘটনাস্থলে আসতে হয়নি বলে জানা গেছে।
হঠাৎ আগুনে ঘরবাড়ি ও সর্বস্ব হারিয়ে বর্তমানে চরম অসহায় অবস্থায় রয়েছে হেলাল উদ্দিনের পরিবার। তারা বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট