1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

নওগাঁয় অবৈধভাবে পেট্রোল মজুদ: জরিমানা, তেল জব্দ

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকেলে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
পুলিশ সুপারের নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সহায়তায় অভিযানটি পরিচালিত হয়। এ সময় উপজেলার উত্তর চকযদু টি অ্যান্ড টি মোড় এলাকায় অবস্থিত ‘মেসার্স আফজাল এন্ড ব্রাদার্স’ (পেট্রোল, কেরোসিন ও ডিজেলের দোকান) থেকে ৫০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ রাখা অবস্থায় জব্দ করা হয়।
এ ঘটনায় দোকানের মালিক মো. আফজাল হোসেন (পিতা: রিয়াজ উদ্দিন, মাতা: তমিজন বেগম)-কে ভ্রাম্যমাণ আদালত ৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দকৃত পেট্রোল বিক্রি করে প্রাপ্ত ৫৮ হাজার ৭৩৫ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা।
জেলা পুলিশ জানায়, নওগাঁ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পুলিশ সমন্বিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট