1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সান্তাহারে হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; চার লক্ষ পনের হাজার টাকা জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন হোটেল ও কনফেকশনারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে পরিচালিত অভিযানে হোটেল ও খাদ্য প্রতিষ্ঠান গুলোতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ময়লা-আবর্জনা এবং অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে গ্রামীণ ফুডসকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ হোটেলকে ১ লাখ টাকা, স্টার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানার আদেশ দেন আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট