1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

আনোয়ারায় মাদকবিরোধী অভিযানে চারজনের দণ্ড চোলাই মদ ও গাঁজা বিক্রি-সেবনের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

আবুল কাশেম, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জয়কালী বাজার ও বৈরাগ এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ অক্টোবর) পরিচালিত অভিযানে চোলাই মদ ও গাঁজা বিক্রয় ও সেবনের অভিযোগে চারজনকে অর্থদণ্ডের পাশাপাশি বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিদর্শক রুপন কান্তি পাল।
অভিযান চলাকালে আবদুর রাজ্জাক (৩০), মোঃ নাছির (৪৫), সুভাষ সিংহ (৪৫) ও রতন সর্দার (৪৮)-কে ঘটনাস্থলে চোলাই মদ ও গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে ১শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে আবদুর রাজ্জাককে ৬০ দিনের, মোঃ নাছিরকে ১২০ দিনের এবং সুভাষ সিংহ ও রতন সর্দারকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট