1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

কুলিয়ারচরে মধ্যরাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ড্রাইভিং সিটে চালক আটক দেড় ঘণ্টা পর উদ্ধার

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মধ্যরাতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া ট্রাকের চালক ড্রাইভিং সিটে আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টার নিরলস প্রচেষ্টায় অক্ষত অবস্থায় চালকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া চালকের নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি ভৈরব থানা এলাকার মহরম মিয়ার ছেলে।

গতকাল সোমবার (৯ নভেম্বর)দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় একটি তেলবাহী গাড়ি এবং পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন জানান, তেলবাহী ট্রাকটি ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক কিশোরগঞ্জ থেকে আসছিল পণ্যবাহী ট্রাক। গাড়ি দুটি দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ডে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের সামনের অংশ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয় এবং চালক ট্রাকে আটকা পড়ে। এই অবস্থায় স্থানীয়রা তেলবাহী ট্রাকের চালককে উদ্ধার করতে পারলেও পণ্যবাহী ট্রাকের চালক ভেতরে স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভৈরব বাজার ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আধুনিক সরঞ্জাম ও দীর্ঘ প্রচেষ্টার পর চালককে নিরাপদে বাইরে বের করে আনেন তাঁরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আল আমিন বলেন, প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট