1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

তানোর মাড়িয়া-জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার !

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপি’র) মাড়িয়া জমসেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, একটি গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অপপ্রচার শুরু করেছে। এমনকি তারা গণমাধ্যম কর্মীদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিদ্যালয় নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন। এনিয়ে শিক্ষানুরাগী সচেতন মহলের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বিগত ১৯৯১ সালে ইয়াসিন আলী মাড়িয়া-জমসেরপুর গ্রামে গ্রামবাসির সহযোগিতায় ৩৫ শতাংশ জমির ওপর মাড়িয়া-জমসেরপুর প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন। বিদ্যালয়ে মোট শিক্ষক রয়েছে ৫ জন এবং শিক্ষার্থী রয়েছে ৮০ জন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি বর্তমানে প্রায় ৩৫ বছরের ঐতিহ্য বহন করছে। দীর্ঘদিন ধরে উপজেলার অন্যতম এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এ বিদ্যালয়। প্রধান শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় স্থানীয় এলাকার কোমলমতি শিশুদের শিক্ষা বিস্তারে বিদ্যালয়টি অনন্য ভুমিকা রেখে চলেছে।

এদিকে বিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ৩৫ বছরেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ উঠেনি।কিন্তু ৩৫ বছর পর হঠাৎ করেই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথিত অভিযোগ এনে তার বদলির দাবি করা হচ্ছে, এনিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী আগামি ২০২৭ সালের জুন মাসে অবসরে যাবেন। কিন্তু একটি গোষ্ঠী হঠাৎ করেই প্রধান শিক্ষকের বদলির দাবি তুলে বদলি করতে মরিয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক, স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দাপ্তরিক কোনো অনিয়মের অভিযোগ নেই। অথচ মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে প্রধান শিক্ষক এর বিরুদ্ধে একটি গোষ্ঠী নানা অপপ্রচার শুরু করেছে।

জানা গেছে, সম্প্রতি বিদ্যালয় চত্ত্বরে একটি তাফসির মাহফিল আয়োজন করা নিয়ে মতবিরোধের সৃস্টি হয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক মহলের সঙ্গে বসে সেটি মিমাংসাও করা হয়েছে। কিন্তু একটি গোষ্ঠী কৌশলে প্রকৃত ঘটনা আড়াল করে তা ভিন্নখাতে প্রভাবিত করে, সত্য ঘটনা ধামাচাপা দিয়ে, প্রধান শিক্ষককে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছে।

এবিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আলহাজ্ব ইয়াসিন আলী বলেন, স্কুল নিয়ে কোনো সমস্যা নেই, একটা ছোট ঝামেলা ছিল সেটা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়েছে। তিনি বলেন, কিছু মানুষ তাকে নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।

এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি তৃপ্তি রাণী বলেন, বিদ্যালয়ের কোনো অনিয়ম নিয়ে তিনি কোনো অভিযোগ পানি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট