1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নওগাঁয় পৃথক দূর্ঘটনায় ২ জন নিহত; আহত বেশ কয়েকজন

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর শাংগৈল – শিবপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হাবিবুর রহমান (২০) এবং নুরুল ইসলাম (৪৫) নামের দুই মোটরসাইলে আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত হাবিবুর রহমান হাজিনগর ইউনিয়নের মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং নুরুল ইসলাম একই ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মুশিন্দা শালবাড়ী থেকে শিবপুর রাস্তায় শাংগৈল ও মোহাম্মাদপুর গ্রামের মাঝামাঝিতে বেপরোয়া গতির দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতের সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান। তিনি বলেন,  সোমবার বিকেলে শাংগৈল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। থানায় কোন অভিযোগ না থাকায় নিজ পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে জেলার মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে উপজেলার মহিষবাতান এলাকায় এনায়েতপুর তৈলের পাম্প-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন বয়স্ক নারীর অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার কারণ, কী ধরনের যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং মোট কতজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট