1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

জামালপুরে এইচএসসিতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য, ২২ শিক্ষার্থীই অকৃতকার্য

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য। এসব প্রতিষ্ঠান থেকে মোট ২২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে মেলান্দহ উপজেলার একটি কলেজ টানা দুই বছর ধরে কোনো শিক্ষার্থীকে পাস করাতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড প্রকাশিত ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
বোর্ডের ফলাফল অনুযায়ী, জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার ছয়জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি।
মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজের ফলাফলও হতাশাজনক। ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠান থেকে চলতি বছর ব্যবসায় শিক্ষা শাখার দুজন ও মানবিক শাখার দুজনসহ মোট চারজন পরীক্ষায় অংশ নেয়। কিন্তু তাদের কেউই পাস করতে পারেনি।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, প্রতিষ্ঠানটির ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলও ছিল শূন্য। ওই বছর ব্যবসায় শিক্ষা শাখার চারজন ও মানবিক শাখার ছয়জনসহ মোট ১০ জন পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হতে পারেনি। ফলে টানা দুই বছর ধরে কলেজটির পাসের হার শূন্যের কোঠায় রয়েছে।
এ ছাড়া মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন এবং ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন পরীক্ষায় অংশ নিয়েও কেউ পাস করতে পারেনি।
নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এখানে কর্মরত শিক্ষকেরা জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় কাজ করেন। এ কারণে নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হয় না। গত বছরও প্রতিষ্ঠানের ফলাফল খারাপ ছিল। তবে এবার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আগামী বছর কীভাবে ফলাফলের উন্নতি করা যায়, সে বিষয়ে চেষ্টা করা হবে।’
অন্যদিকে, গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য—বিষয়টি প্রশাসনের জানা রয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি করে শিক্ষা বোর্ডে পাঠানো হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট