1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

রাজাপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আনিচ হাওলাদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আনিচ হাওলাদার রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মোক্তার আলী হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটির মা প্রবাসে থাকায় সে তার নানাবাড়িতে বসবাস করে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির পরিবারের পরিচিত হওয়ায় সুসম্পর্কের সুবাদে তার কাছে যাওয়ার সুযোগ পেতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব আঙ্গারিয়া এলাকায় একটি কলাবাগানের পাশে শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

পরবর্তীতে গত ১১ অক্টোবর দুপুর ৩টার দিকে অভিযুক্ত ব্যক্তির দোকানে নিয়ে শিশুটির সঙ্গে একই ধরনের অপচেষ্টার অভিযোগ ওঠে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, দ্বিতীয় ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে সরে যান। পরে শিশুটির পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটির বাবা রাজাপুর থানায় মামলা দায়ের করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে আনিচ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট