1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

খেলাধুলায় বাড়ে সম্প্রীতি দূরে থাকে মাদক –ফজলুল হক মিলন।

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার
  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

খেলাধুলায় বাড়ে সম্প্রীতি যুবসমাজকে দূরে রাখে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়।
গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বালীগাঁও মধ্যপাড়া যুবসমাজের উদ্যোগে বালীগাঁও এমএসএম ফারুক সাহেবের ইটভাটা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফজলুল হক মিলন বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও সহায়তা করে। তিনি বালীগাঁও মধ্যপাড়া যুবসমাজের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার ও সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।
রয়েল চ্যালেঞ্জার ও অ্যাটাক টাইটান দলের মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন)।
মো. সাফায়েত হোসেন ও মো. রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধান, সদস্য মো. মমতাজ উদ্দিন মাস্টার এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. মোশারফ হোসেন।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালীগাঁও মধ্যপাড়া বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনোয়ার। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মামুন, সুমন, আরিফ, জুলহাস, ফরহাদ, হাবিবুল্লাহ, দীপু, রিকন ও মনির।
স্থানীয় যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওসি এসএম মাসুদ পারভেজের মেয়ে মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ অর্জনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ পেয়েছেন তানোর থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজের কন্যা মালিহা পারভেজ রিদি। মেধা, অধ্যবসায় ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ বৃত্তি অর্জন করেন। তাঁর এই কৃতিত্বে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে মালিহা পারভেজ রিদির হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। জানা গেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় মালিহা পারভেজ রিদি সব বিষয়ে এ প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেন। তাঁর এ অসাধারণ ফলাফলের ভিত্তিতে তিনি বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪-এর জন্য নির্বাচিত হন। পড়াশোনায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পাশাপাশি এই বৃত্তি তাঁর শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। মেধাবী শিক্ষার্থী মালিহা পারভেজ রিদির এ অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, বরং তাঁর পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও আনন্দের উপলক্ষ। একজন শিক্ষার্থীর কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন এবং লক্ষ্যের প্রতি অবিচল থাকার ফল যে কতটা ইতিবাচক হতে পারে, তাঁর এ সাফল্য তারই একটি দৃষ্টান্ত। অন্যদিকে, মালিহা পারভেজ রিদির বাবা এসএম মাসুদ পারভেজ বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহীর তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করায় স্থানীয়ভাবে পরিচিত। তাঁর মেয়ের এমন কৃতিত্বপূর্ণ অর্জন একজন পুলিশ কর্মকর্তার পরিবারের জন্য গর্বের বিষয়। শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন করা একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগায়। একই সঙ্গে এ ধরনের মেধাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং ভবিষ্যতে নিজেদের যোগ্যতা ও প্রতিভার বিকাশ ঘটাতে উৎসাহিত করে। মালিহা পারভেজ রিদির এ সাফল্যও আগামী দিনের শিক্ষাজীবনে আরও ভালো করার প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করা যায়। বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি অর্জনের মধ্য দিয়ে মালিহা পারভেজ রিদি তাঁর মেধার স্বীকৃতি পেয়েছেন। ভবিষ্যতেও তিনি পড়াশোনায় এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা ও কর্মজীবনে কৃতিত্বের স্বাক্ষর রাখবেন—এমন প্রত্যাশা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের। উল্লেখ্য, ১২ অক্টোবর ২০২৬ তারিখে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএমের হাত থেকে সম্মাননা স্মারক ও সনদ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ অর্জনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেন মালিহা পারভেজ রিদি। মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার। তারিখ ১২ অক্টোবর ২০২৬

© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট