1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

আদমদীঘিতে মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আদমদীঘি বগুড়া প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

আদমদীঘি বগুড়া প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে সাবেক এমপি মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি স্মরণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, মাদক ছেড়ে খেলতে চলি’ এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসাবে এই খেলার ম্যাচের উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বুধবার বিকেলে উপজেলার ছাতিয়ানগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাজের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশ নেয় আদমদীঘি নূরানী ফুটবল একাডেমি ও সান্তাহার ফুটবল একাডেমি। এক ঘণ্টাব্যাপী উত্তেজনা পূর্ণ ম্যাচটি গোলশূন্য শেষ হয়। পরে পেনাল্টি শুটআউটে ১০-৯ গোলের ব্যবধানে জয় পায় আদমদীঘি নুরানী ফুটবল একাডেমি।
বিএনপির নেতা মাহবুবুর রহমান ফটিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম,  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ও পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসাইন প্রমূখ। 
খেলা শেষে এমপি আব্দুল মহিত তালুকদার প্রধান অতিথি হিসাবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট