1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

ঝালকাঠিতে সরকারি সম্পত্তি দখল নিয়ে বিরোধ, হামলায় দুই নারী আহত

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় সরকারি সম্পত্তি দখল ও ভোগদখল নিয়ে বিরোধের জেরে দুই নারীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় জায়েদা বেগম (৩০) ও নুপুর বেগম (২৫) আহত হয়েছেন। আহতদের মধ্যে জায়েদা বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৩নং ওয়ার্ডের জেলেপাড়া এলাকায় সরকারি সম্পত্তিতে দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার বসবাস করে আসছে। সম্পত্তির ভোগদখল ও জমির পরিমাণ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন বিরোধের একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
আহত জায়েদা বেগমের অভিযোগ অনুযায়ী, প্রতিবেশী রফিকুল, কাজল ও রজি পেছন দিক থেকে তাঁর মাথায় আঘাত করেন।

এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে এলোপাতাড়ি লাথি মারার অভিযোগও করেন তিনি। এতে তাঁর শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় নুপুর বেগমের মাথায় আঘাত করা হলে তাঁর মাথা ফেটে যায়।

পরে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জায়েদা বেগমের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

এ বিষয়ে আহত জায়েদা বেগমের বড় বোন মাহফুজা বলেন, “আমার বোনের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়।”
সরকারি সম্পত্তির দখল নিয়ে বিরোধের জেরে এ হামলার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে যুক্ত করা হবে। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আহতদের পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট