1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

পঞ্চগড়ে কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপেসহ ২ শ ৬৮ মণ্ডপে নিরাপত্তা জোরদার প্রস্তুত এসআরবি -১৩,

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি
  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ে জেলার
২শ ৬৮ টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১৩।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্যাটালিয়নটির সদস্যরা প্রস্তুত রয়েছেন।

রবিবার (১৮ অক্টোবর) এসআরবি-১৩-এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর পঞ্চগড় জেলায় ২৬৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হতে যাচ্ছে।

এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ নজরদারিসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩- মোবাইল ও স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশেষ তৎপরতা ও নজরদারিও বাড়ানো হয়েছে।

পূজামণ্ডপের নিরাপত্তায় ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত থাকবেন।

পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।

সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক গুজব ও অপপ্রচার ঠেকাতে অনলাইন মনিটরিং সেল সক্রিয় রাখা হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং ও হয়রানি প্রতিরোধে জোরদার পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হচ্ছে।
সম্মিলিত উদ্যোগে এমনভাবে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়।

এসআরবি-১৩-এর দাবি, এখন পর্যন্ত পাওয়া তথ্যে কোনো ধরনের নাশকতার তথ্য বা আশঙ্কা নেই।
তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও সার্বিক প্রস্তুতি অব্যাহত রয়েছে।

এ ছাড়া ব্যাটালিয়ন সদরে স্থাপিত কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
কোথাও সন্দেহজনক কার্যকলাপ বা অপ্রীতিকর ঘটনার আলামত দেখা গেলে দ্রুত এসআরবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে মুলকপি স্বাক্ষরিত করেন
সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিপিসি-২ র ্যাব-১৩ রংপুর
মোঃ আবু রোহানী পারভেজ রনী।

তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সবার শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট