
(চট্টগ্রাম) প্রতিনিধি:আবুল কাশেম।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘী এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে চোলাই মদ ও ইয়াবা সেবনের দায়ে তিন ব্যক্তিকে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) কালাবিবির দিঘী এলাকায় অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। অভিযানে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিদর্শক রুপন কান্তি পাল।
অভিযান চলাকালে ঘটনাস্থলে চোলাই মদ ও ইয়াবা সেবনরত অবস্থায় মৃদুল সর্দার (৬০), বাপ্পা সর্দার (২১) ও মোঃ মিয়া (২৮)-কে পাওয়া যায়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তিন ব্যক্তির প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মৃদুল সর্দারকে ১৫ দিনের, বাপ্পা সর্দারকে ৬০ দিনের এবং মোঃ মিয়াকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।