1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

কুলিয়ারচরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা সভা

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলে এ সভার আয়োজন করা হয়।

কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী। কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা ফারজানা আক্তারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ব্র্যাক অর্গানাইজার টিটু রঞ্জন কর, সংস্থার সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সদস্য বাচ্চু মিয়া ও কিশোর রহমান।

আলোচনা সভায় মিঠুন চক্রবর্তী বলেন, “প্রতিবন্ধীরা কখনোই বোঝা নয়; তারা আমাদের সমাজেরই একটি অংশ। উপযুক্ত পরিচর্যা, শিক্ষা ও সহযোগিতা পেলে তারাও নিজেদের ভবিষ্যৎ আলোকিত করতে পারে।”

তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়ক উপকরণ সরবরাহের ব্যবস্থা করা হবে। পাশাপাশি যেসব শিক্ষার্থীর থেরাপি ও চিকিৎসার প্রয়োজন রয়েছে, তাদের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে।

এ সময় সাংবাদিক নাঈমুজ্জামান নাঈম, আলী হায়দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলের ৫১ জন শিক্ষার্থীর মাঝে শুকনো খাদ্যসামগ্রী—চাল, ডাল, তেল, লবণ, চিনি ও মসলা—বিতরণ করা হয়।

এছাড়া কুয়েতপ্রবাসী আইন উদ্দিনের পক্ষ থেকে ছাত্র সমন্বয়ক প্রতিনিধি কারিমুল হাসান কুলিয়ারচর প্রতিবন্ধী স্কুলে দুটি সিলিং ফ্যান উপহার দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলিয়ারচর প্রতিবন্ধী সেবা সংস্থার সদস্য পাপিয়া সুলতানা পলাশী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট