1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

কলমা ইউপি বিএনপি সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ!

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি ও বৈদ্যপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইউপি বিএনপির ২ নং ওয়ার্ড যুগ্ম-সম্পাদকের কাছে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে, বইছে সমালোচনার ঝড়।

এদিকে বৃহস্পতিবার (সেপ্টেম্বর) 
এ ঘটনায় ইউপির চৌরখৈর গ্রামের ময়েন উদ্দিনের পুত্র ও ইউপির ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম-সম্পাদক
আতাউর রহমান বাদি হয়ে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ,(৫) পাঁচ জনকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় দেড় মাস পুর্বে ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বিএনপির কর্মী আতাউর রহমানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এমতাবস্থায় বৃহস্পতিবার (২৪সেপ্টেম্বর) দুপুরে আতাউর রহমান ইউপির চৌরখৈর 
গ্রামের কড়াইতলা মোড়ে জুয়েলের দোকানের সামনে সালিশ বৈঠক  শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয়। তিনি মেইন রাস্তায় উঠা মাত্র মোস্তাফিজুর রহমানের নির্দেশে তার লোকজন আতাউর রহমানের ওপর অতর্কিত হামলা ও  এলোপাথাড়ী ভাবে মারপিট করে  কিল, ঘুশি, চড়, থাপ্পড় মেরে শরীরের বিভিন্ন স্থানে
 ফোলা ও কালশিরা জখম করে। এক পর্যায়ে ৩ নং বিবাদী ইনসান আলী তার হাতে থাকা মোটর সাইকেল এর চাবি দ্বারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আতাউর রহমানের চিৎকারে প্রতিবেশীরা এসে তাদের হাত থেকে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠিয়েছেন। এ ঘটনায় বিবাদমান দুপক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে জানতে চাইলে কলমা ইউপি বিএনপির ২ নং ওয়ার্ডের যুগ্ম-সম্পাদক আতাউর রহমান বলেন, তার কাছে ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।কিন্তু তিনি চাঁদার টাকা না দেয়ায় তাকে মারপিট করে বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করছে ষ, এমনকি এটা নিয়ে বাড়াবাড়ি না করতে তাকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন, অভিযুক্তরা প্রচন্ড রকমের খারাপ প্রকৃতির মানুষ। তাদের হুমকি-ধমকির ভয়ে তিনি চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে কলমা ইউপি বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপি নির্বাচনে তিনি প্রার্থী হবার ঘোষণা দেয়ায় তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী এসব অপপ্রচার করছে। তিনি বলেন, এঘটনার সঙ্গে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নাই, তার বিরুদ্ধে উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে এসব
মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উঙ্খাপন করা হয়েছে।

এবিষয়ে তানোর থানার ডিউটি অফিসার বলেন, অভিযোগ হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট