
সৈয়দ মুনিরুল হক নোবেল:
জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার বদলিজনিত কারণে জামালপুর সদর থেকে বিদায় নিচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়নের জন্য তিনি সিলেট বিভাগে যাচ্ছেন।
জামালপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালে তানভীর হায়দার একজন দক্ষ, সাহসী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেন। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে তিনি জনমনে স্বস্তি ও আস্থা তৈরি করেন।
বিশেষ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সক্রিয় ভূমিকা সদরবাসীর দৃষ্টি আকর্ষণ করে। দায়িত্ব পালনে তাঁর দৃঢ়তা, সাহসিকতা ও আন্তরিকতার কারণে অনেকেই তাঁকে একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে মনে রাখবেন।
জামালপুর সদর থেকে তাঁর বদলির খবরে অনেকের মধ্যেই তৈরি হয়েছে বিদায়ের আবেগ। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানাচ্ছেন।
সদরবাসীর প্রত্যাশা, জামালপুরে দায়িত্ব পালনের মতোই নতুন কর্মস্থলেও তিনি সততা, দক্ষতা, সাহসিকতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং তাঁর কর্মদক্ষতার মাধ্যমে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবেন।
জামালপুর সদরবাসীর পক্ষ থেকে তানভীর হায়দারের নতুন কর্মস্থলের জন্য রইল আন্তরিক দোয়া, শুভকামনা ও অভিনন্দন। তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
জামালপুর সদর তাঁকে বিদায় জানালেও তাঁর দায়িত্বশীলতা, সাহসী ভূমিকা ও জনসেবার স্মৃতি সদরবাসীর মনে দীর্ঘদিন অমলিন থাকবে।