1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

পঞ্চগড় চিনিকল কোয়াটার থেকে অনৈতিক কাজের অভিযোগে নারীসহ  মসজিদের অতিক কে আটক করেছে জনতা

পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়েছেন স্থানীয় ওলামা দলের নেতা ও একটি মসজিদের ইমাম মো. শহিদুল ইসলাম।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাদের পঞ্চগড় চিনিকল কলোনী কোয়াটার থেকে তাকে আটক করা হয়।

আটক ওলামা দল নেতার নাম মো. শহিদুল ইসলাম। তিনি জেলা ওলামা দলের সদস্য এবং পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

স্থানীয়রা জানান, ওই নারী মঙ্গলবার বিকাল থেকে খতিব শহিদুলের চিনিকলের কোয়ার্টারে আশ্রয় নেন। পরে রাতের বেলায় মেয়েটি খাবার কেনার জন্য মিলগেট বাজারে যায়। এ সময় স্থানীয় কিছু যুবকের সন্দেহ হলে তারা ওই নারীর অনুসরণ করে মসজিদের ইমামের বাসায় দেখতে পান। পরে ইমামের বাসায় ঢুকে অনৈতিক কাজের সময় হাতেনাতে ধরেন স্থানীয়রা।

এ সময় হট্টগোল শুরু হলে থানা পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শহিদুল এবং তার বাসায় থাকা নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নারীসহ ইমাম শহিদুলকে থানা হেফাজতে আনা হয়। পরে শুধু শহিদুল ইসলামকে ৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ বাদী হয়ে কোনো অভিযোগ দায়ের করেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট