1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

পঞ্চগড়ে অমরখানা তালমা নদী থেকে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে চলছে পাথর বালু উত্তোলন।

পঞ্চগড় জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রতিনিধি 

পঞ্চগড় ১ নং অমরখানা ইউনিয়নের তালমা নদী থেকে একাধিক জন ব্যক্তি প্রায়১০ টি মিনি ড্রেজার মেশিন দিয়ে পাথর বালু উত্তোলন করেই চলেছে।গত কাল মঙ্গলবার দুপুরে স্থানীয় গ্ৰামপুলিশ সহ সরেজমিনে গিয়ে দেখা গেছে ড্রেজার চালকদের আলামত তারা নৌকার উপর ড্রেজার মেশিন বসিয়ে যেখানে খুশি সেখান থেকে অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন করে যাচ্ছে। বিগত এরশাদ সরকার ১ নং অমরখানা ইউনিয়নে প্রায় অর্ধশত পরিবারকে তাদের চলার মত জমি এবং বাড়ি দিয়ে গুচ্ছ গ্ৰাম নির্মাণ করে দেন। আজ তারা সবাই একত্রিত হয়ে তালমা নদী থেকে অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন করছে বলে স্থানীয়দের অভিযোগ। অমরখানা কাজির হাট বাজারের একমাত্র যোগাযোগ ব্যবস্থা ব্রিজটি এখন এদের অবৈধ ভাবে পাথর বালু উত্তোলনের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এছাড়াও নদীর দুই ধারের বসত বাড়ি, চা বাগান, ঈদগাহ মাঠ এবং বশত বাড়ির কাঁচা টয়েলেট ও গাছপালা ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এসব অবৈধ পাথর বালু উত্তোলন কারিরা এই নদী থেকে  বিএনপির নেতাকর্মী পরিচয় দিয়ে মানুষ কে হুমকি ধামকি দেখিয়ে মানুষের ক্ষতি সাধন করে যাচ্ছে কেও কিছু বলতে পাড়ছে না। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন এরা অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন করতে আমি দেখেছি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসন যেন এই নদীটির দিকে সুদৃষ্টি দেন। স্থানীয় ভূমি অফিস নদীর অতি নিকটে থাকা সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায় নাই এরা কেন জানি উদাসীন। এবিষয়ে পঞ্চগড় কমিশনার ভূমি মহন মিঞ্জী কে একাধিকবার অবগত করেও স্থানীয় ভুক্তভোগী ও সাংবাদিকদের কথার কোনো গুরুত্ব না দিয়ে। অবৈধ ভাবে পাথর বালু উত্তোলন কারিদের গোপনে সুযোগ করে দিচ্ছেন বলে সবার ধারণা। ভুক্তভোগীরা বলছেন পঞ্চগড়ে সুশাসনের অভাবে এসব অবৈধ কর্মকান্ড বেড়েই চলেছে দেখেও না দেখার ভান করছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট