1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের পাঁচ ঘর পুড়ে ছাই

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অসুস্থ দুই ভাইয়ের পাঁচটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কাঁচকালী গ্রামের মৃত হুসেন আলীর ছেলে সাহাজান ও খাদেমুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, হঠাৎ করে ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতায় পাঁচটি ঘর ও ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই ভাইয়ের পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ও মালামালের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি ও বেসরকারি সহায়তা কামনা করেছেন।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট