1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাগেজ ভ্যান লাইনচ্যুত, কুড়িগ্রাম ট্রেন ঢাকার পথে যাত্রা শুরু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লাইনচ্যুত হওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সান্তাহার জংশন এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। একই কারণে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেল স্টেশনে আটকে রয়েছে।
এদিকে, রাত সাড়ে ৯টার সময় লাইনচ্যুত লাগেজ ভ্যানের বগিটি রেখেই কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে সান্তাহার স্টেশন ছেড়ে যায়। ফলে লাইন সচল করার জন্য এখন লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ চলছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খানম বলেন, রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানের বগিটি রেখে কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। এখন উদ্ধার কাজ শুরু হয়েছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
তবে রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত সান্তাহার জংশন এলাকায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট