1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ঝালকাঠিতে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি:-
  • প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি:-

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাঞ্জিপুথিপাড়া আবাসন প্রকল্প এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে পাঞ্জিপুথিপাড়া আবাসন প্রকল্পের ব্যারাক নম্বর ০২/২৬-এর সামনে ইটের সলিং রাস্তা থেকে ১০০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিক হাওলাদার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার রফিক হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর এলাকা থেকে প্রকাশ খরাতি (৫৬) নামে আরও একজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় ঝালকাঠি সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট