1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

দুর্দিনে কর্মীদের ঢাল ‘বাবলু ভাই’

মোঃপনির খন্দকার স্টাফঃ রিপোটার
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে
Oplus_131072

দুর্দিনে কর্মীদের ঢাল ‘বাবলু ভাই’

৩৭ মামলার আসামি, কারাবরণ ও রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে কালীগঞ্জ বিএনপির তৃণমূলে আস্থার প্রতীক খালেকুজ্জামান বাবলু।

মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার

দলের সুদিনে নেতার অভাব হয় না, কিন্তু দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়ানো নেতাই হয়ে ওঠেন প্রকৃত অভিভাবক। কালীগঞ্জের রাজনীতিতে তেমনই এক আস্থার নাম উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু—কর্মীদের কাছে যিনি পরিচিত ‘বাবলু ভাই’ নামে।
দলীয় নেতাকর্মীদের দাবি, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তার বিরুদ্ধে ৩৭টি মামলা দায়ের করা হয়। একাধিকবার কারাবরণ ও রাজনৈতিক হয়রানির শিকার হলেও আন্দোলন-সংগ্রামের মাঠ থেকে সরে যাননি তিনি।
নেতাকর্মীরা জানান, দলের কঠিন সময়ে গ্রেপ্তার কর্মীদের জামিনের ব্যবস্থা, কারাবন্দিদের খোঁজখবর নেওয়া এবং নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাবলু। অনেকটা নীরবেই এসব দায়িত্ব পালন করায় কর্মীদের মাঝে তার প্রতি তৈরি হয়েছে আলাদা আস্থা ও ভালোবাসা।
রাজনৈতিক প্রতিকূলতা থেকে তার পরিবারও রেহাই পায়নি। দলীয় সূত্রের দাবি, তার তিন ভাইয়ের সবাই কোনো না কোনো সময় কারাবরণ করেছেন। পরিবারের দাবি, তার একমাত্র ছেলেকেও রাজনৈতিক প্রেক্ষাপটে গুমের শিকার হতে হয় এবং পরে একটি মামলায় প্রায় দেড় মাস কারাভোগ করতে হয়।
নিজে মামলা, কারাবরণ ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও রাজনীতির মাঠ ছাড়েননি খালেকুজ্জামান বাবলু। বরং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে থেকে দলীয় আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখে চলেছেন।
তাই কালীগঞ্জের বিএনপির তৃণমূলে তার পরিচয় এখন শুধু একটি সাংগঠনিক পদে নয়—দুঃসময়ে কর্মীদের পাশে থাকা একজন ‘বাবলু ভাই’ হিসেবেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট