1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

আটোয়ারীতে উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা।

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)
  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

আটোয়ারী প্রতিনিধি (পঞ্চগড়)

২ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আটোয়ারী উপজেলায় জাঁকজমক পূর্ণভাবে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আটোয়ারী উপজেলা বিএনপির কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
র‍্যালী শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, আটোয়ারী উপজলা বিএনপির সভাপতি বজলুর রহমান জাহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক ও মোঃ বাবুল ইসলাম , উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ আব্দল্লাহিল বাকি, উপজলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আব্দুস সামাদ আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আনোয়ার হোসেন,উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ কেরামত আলী, আটোয়ারী উপজলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাজাহান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ মাসুদ পারভেজ, মহিলা দলের আহবায়ক মর্জিনা বেগম প্রমুখ।
এ ছারাও উপজেলার ৬ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছা সেবক দল, তাতি দল, ওলামা দল, মহিলা দল সহ অসংখ্য নেতা কর্মী গণ উপস্হিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট