1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

ফুলবাড়ীতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীতে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ উপলক্ষে ফুলবাড়ীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি, যুগ্ম আহ্বায়ক মো. দারুল ইসলাম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাদিম, যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব মাওলানা নবীউল ইসলাম, পৌর সাবেক মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবুল বাসার, পৌর যুগ্ম বিএনপির আহ্বায়ক মো. মানিক মন্ডল, মাহবুব আলম মিলন, মকলেছুর রহমান নবাব, আনোয়ার হোসেন চৌধুরী , সাবেক কমিশনার মো. মাসুদ , মোক্তাদুল ইসলাম মেমরিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট