1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

অন্যায়ের প্রতিবাদ করলেই কি বহিষ্কার? জাতি যাবে কোন জায়গায় স্বস্তি পাবে কোথায়।

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

ভাষাগত ভুলের বিচার হতে পারে, কিন্তু প্রতিবাদের কারণটিও কি আড়ালে পড়ে যাবে?

নাচোলে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার নিয়োগে অনিয়ম এবং রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট নিয়োগের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ১নং কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরব ও ৩নং নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সফিকুল ইসলাম।
অভিযোগ রয়েছে, অনিয়মের প্রতিবাদ করার পরই বিএনপির মনোনীত এই দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রশ্ন হচ্ছে অনিয়মের প্রতিবাদ করাই কি অপরাধ? নাকি প্রতিবাদ করাটাই এখন শাস্তিযোগ্য?
যদি সত্যিই কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে তার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা উচিত। আর যদি কারও বক্তব্যে ভুল বা অসঙ্গতি থাকে, তারও যথাযথ ব্যাখ্যা ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হওয়া উচিত।
প্রতিবাদের কণ্ঠ রোধ নয় সত্য উদঘাটন ও ন্যায়বিচারই হোক প্রশাসনের মূল লক্ষ্য।
দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট