1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

নথুল্লাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি, মানুষের ভালোবাসায় ‘ধন্য’ জিএম মোরশেদ

মোঃ জাহিদ,ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ,ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দিবাকরকাঠী দারুসসুন্নাত দীনিয়া হাফেজিয়া মাদ্রাসায় প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক জিএম মোরশেদের উদ্যোগে আজ সকাল ১০টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনার অংশ হিসেবে এসব ফলদ চারা বিতরণ করা হয় বলে আয়োজকেরা জানান।

জিএম মোরশেদ নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা বিএনপির সদস্য। চারা বিতরণ অনুষ্ঠানে নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির যুববিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম লিমনসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এ সময় মাদ্রাসার মুদীর (প্রধান শিক্ষক) মাওলানা মো. ফেরদৌসুর রহমান, নায়েবে মুদীর (সহকারী প্রধান) মাওলানা মো. কামরুল ইসলাম এবং সহকারী শিক্ষক হাফেজ মো. মোহেব্বুল্লাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিএম মোরশেদ বলেন, ‘জনগণের কাছ থেকে যতটুকু আশ্বাস পেয়েছি, আপনাদের যে ভালোবাসা পেয়েছি, তাতে আমি সত্যিই ধন্য। আপনারা যদি আমাকে ভোট দেন এবং দল আমাকে মনোনয়ন দেয়, তাহলে আমি নথুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।’

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণ ও ফলদ চারা বিতরণের মতো কর্মসূচি গুরুত্বপূর্ণ। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার কথা জানান তিনি।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট