1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

নওগাঁয় সাংবাদিকের ছবি দিয়ে চাঁদাবাজির অপবাদ, আদালতের দ্বারস্থ সাংবাদিক সবুজ হোসেন

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:

নওগাঁর পোরশায় ভূমি অফিসসংক্রান্ত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপবাদ দেওয়ার অভিযোগে আমির উদ্দিন বাবুর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নওগাঁর আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক সবুজ হোসেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ভূমি অফিসসংক্রান্ত সংবাদ প্রকাশের পর আমির উদ্দিন বাবু সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকদের ছবি প্রকাশ করে বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচার করেন। একই সঙ্গে সংবাদ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট এলাকায় গেলে সাংবাদিকদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।

বাদীপক্ষের দাবি, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এসব অপপ্রচার ও হুমকি দেওয়া হয়েছে।

মামলার বাদী সাংবাদিক সবুজ হোসেন বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হুমকি, হয়রানি বা মানহানিকর অপপ্রচার মেনে নেওয়া হবে না। ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি আদালতের আশ্রয় নিয়েছেন।

এদিকে মামলায় আনা অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমির উদ্দিন বাবুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট