1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

তানোরে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন!

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ জাকির হোসেন-টুটুল।

রাজশাহীর তানোর উপজেলার চৌবাড়িয়া (মালশিরা উচ্চ বিদ্যালয়ের) সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। ১৯৬৫ সালে বিদ্যালয় টি স্থাপিত হয় এর পর থেকেই বিদ্যালয়
ওই সম্পত্তি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে।
অবৈধ দখলদার এর বিরুদ্ধে শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন।

মঙ্গলবার (২৫-আগষ্ট) সকালে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ চৌবাড়িয়া টু দেলুয়াবাড়ি রাস্তার দুপাশে ঘন্টাব্যাপী দাঁড়িয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।

জানা গেছে; খতিয়ান নম্বর ১, জে এল নম্বর ১৬৩, মৌজা চৌবাড়িয়া, দাগ নম্বর ৪৬৫, শ্রেণী স্কুল, পরিমাণ ২০ শতক। উক্ত জমি ১৯৬২ ও ৭২ সালে বিদ্যালয়ের নামে এই সম্পত্তি রেকর্ড হয়ে আছে।

এদিকে মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের (ইউপি) হোসেনপুর গ্রামের আব্দুলের দুই ছেলে বেলাল আলী ও হোসেন আলী পৈতৃক সুত্রে এসব সম্পত্তির মালিক দাবি করে আদালতে মামলা করেন। ২০২৬ সালের ২৪মে আদালত থেকে তারা রায় পেয়েছেন।

এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষ এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেছেন যাহা এখানো বিচারাধীন রয়েছে।

স্কুলের শিক্ষকগণ বলেন, হোসেনপুর গ্রামের আব্দুল ও তার  দুই ছেলে বেলাল এবং হোসেন আলী বহিরাগত ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে (২০-আগস্ট) গভীর রাতে টিনের বেড়া দিয়ে ঘর নির্মাণ করেন।

এমতাবস্থায় গত (২৩- আগস্ট) স্থানীয় অভিভাবক মহল ও স্কুলের শিক্ষার্থীরা ওই অবৈধ ঘর ভেঙে দেয়।

এবিষয়ে স্কুলের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, আব্দুল জাল দলিল করে স্কুলের সম্পত্তি জবরদখলের চেস্টা করছে।
এবিষয়ে তারা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে বেলাল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পৈতৃক সুত্রে ওই সম্পত্তি তাদের। তারা আদালতের রায় পেয়েছেন। কিন্ত্ত স্কুলের লোকজন এলাকার কিছু নেশাখোরদের নিয়ে তাদের দোকান ভাঙচুর ও প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট-পাট করে নিয়ে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট