1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

পলাশে জমি দখলের চেষ্টা ও কাঁঠাল গাছ কাটার অভিযোগ।

মোঃপনির খন্দকার স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃপনির খন্দকার
স্টাফ রিপোর্টার

নরসিংদীর পলাশে জমি দখলের চেষ্টা ও প্রায় ৩০ বছর বয়সী একটি কাঁঠাল গাছ কাটার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় জমির মালিক অমিত মোস্তফা খাঁন পলাশ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী অমিত মোস্তফা খাঁনের দাবি, গত ১৭ আগস্ট সকালে তার জমিতে প্রবেশ করে একটি কাঁঠাল গাছ কেটে ফেলা হয় এবং ঘর নির্মাণের জন্য চারটি সিমেন্টের পিলার জমিতে রেখে যাওয়া হয়। এ সময় তার ভাড়াটিয়া বাধা দিলে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে চলে যান।
অভিযোগের বিষয়ে কামাল মেম্বার বলেন, তিনি অমিত মোস্তফা খাঁনের বড় ভাইয়ের কাছ থেকে ১ দশমিক ২০ শতাংশ জমি কিনেছেন। তার দাবি, তার নিজের গাছ কাটার পরিপ্রেক্ষিতেই তিনি ওই গাছ কাটিয়েছেন এবং জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
পলাশ থানার তদন্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার বিষয়টির সত্যতা পাওয়া গেছে এবং অমিত মোস্তফার জমিতে চারটি পিলার পাওয়া গেছে। জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অমিত মোস্তফা খাঁন তার সম্পত্তি রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট