1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

ঝালকাঠিতে যুবক নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠিতে রাতুল মন্ডল (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ১ সেপ্টেম্বর ২০২৬ সকাল আনুমানিক ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ রাতুল মন্ডল ঝালকাঠি শহরের টিএন্ডটি সড়ক এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃ’ত রতন মন্ডল এবং মায়ের নাম মনিকা রানী মালাকার।

পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও রাতুল বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাও সন্ধান না পেয়ে পরদিন ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ রাতুলের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ তার সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে অনুগ্রহ করে নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: 01842799983

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট