1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

আনোয়ারায় মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

নিজস্ব প্রতিবেদক,আবুল কাশেম (চট্টগ্রাম):
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,আবুল কাশেম (চট্টগ্রাম):

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চার ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৫টায় আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবু জাফর মজুমদার।
অভিযান চলাকালে জাহেদ হাসান (২৮), মোঃ নুরচ্ছফা (৩৪), মোঃ ইসমাইল নেওয়াজ (২৬) এবং মোঃ আসাদ (২৯) নামের চার ব্যক্তিকে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেক অভিযুক্তকে ৫০০ (পাঁচশত) টাকা করে অর্থদণ্ড এবং ৩০ (ত্রিশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আনোয়ারা উপজেলায় নিয়মিতভাবে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট