
মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নের দিঘিরমাড় এলাকায় বজ্রপাতে মোঃ হারুন সানা (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) আনুমানিক বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
নিহত মোঃ হারুন সানা দিঘিরমাড় এলাকার মোঃ বারিক সানার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হারুন সানা মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।