1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

কুলিয়ারচরে অচেতন অবস্থায় এক যুবককে রাস্তা থেকে উদ্ধার করে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কুলিয়ারচর উপজেলার বাজরা-পশ্চিম তারাকান্দি সড়কের পাশে অচেতন অবস্থায় এক যুবককে পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে বাজরা-পশ্চিম তারাকান্দি সড়কের পাশে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হলে সেখানে লোকজন জড়ো হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা গেছে, অচেতন ওই যুবকের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

কীভাবে ওই যুবক সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। অসুস্থতা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে তিনি অচেতন হয়েছেন জানা জানা যায়নি।

বর্তমানে তিনি কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর পরিবারের সদস্যদের সন্ধান ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কোনো ব্যক্তি ওই যুবককে চিনে থাকলে বা তাঁর পরিবারের সদস্যদের পরিচয় জানলে দ্রুত কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা সংশ্লিষ্ট পুলিশকে জানানোর অনুরোধ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট