1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

গোমস্তাপুরে ‘ওড়না পেঁচিয়ে’ স্কুলছাত্রীর আত্মহত্যা

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে
Oplus_131072

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বসতঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে ফারজানা খাতুন (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ফারজানা খাতুন নাদেরাবাদ গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) বাসিন্দা মোঃ বাবলু ও মোছাঃ পারুল বেগম দম্পতির মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়,সকালে নাস্তা শেষ করে ফারজানা একাই বাড়িতে ছিল। এ সময় তার বাবা-মা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে যান। সকাল সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে ফারজানার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে স্বজনরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে স্বজনরা ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামালেও ততক্ষণে তার মৃত্যু হয়।
ঘটনার পর গোমস্তাপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে লাশ ভিকটিমের নিজ বাড়িতে রাখা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানা পুলিশ জানায়, লাশ উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট