
জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের বালুয়াটা এলাকায় কলাগাছ ধানক্ষেতে পড়ে যাওয়াকে কেন্দ্র করে মোঃ সাইদুর রহমানের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশী মো.রিফাত, মো.হান্নান রহমান প্রকাশ লিটু,মো. হাফিজুর রহমান বাচ্চু এবং মোছা. বিউটি আক্তারের বিরুদ্ধে।
এ ঘটনায় মোঃ সাইদুর রহমান জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
জিডি সূত্রে জানা যায়, পূর্ব থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সাইদুর রহমানের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। এরই মধ্যে সম্প্রতি ঝড়ের কারণে সাইদুর রহমানের একটি কলাগাছ উপড়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।
সাইদুর রহমানের অভিযোগ, পরবর্তীতে মো. রিফাত ধানক্ষেত থেকে কলাগাছটি তুলে এনে তার বাড়ির গেটের সামনে রেখে দেন। একই রাতে অভিযুক্তরা কয়েকজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে রামদা, লাঠি ও লোহার রডসহ তার বাড়িতে এসে হামলার চেষ্টা করেন। তাদের মারতে না পেরে,
এ সময় হামলাকারীরা বাড়ির বারান্দার নকশা করা ১৫টি বেন্টিলেটর সহ গেইট বারান্দা ভাঙচুর করেন বলে অভিযোগ করেন সাইদুর রহমান। এতে আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সাইদুর রহমান ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন। তার ডাক-চিৎকার শুনে স্থানীয় কয়েকজন ব্যক্তি ও পরে ৯৯৯ কল করে সাহায্য চাইলে পুলিশ গ্রাম বাসী মিলে, অবরুদ্ধ অবস্থা থেকে রক্ষা করেন,এবং ঘটনাস্থলে এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন সাইদুর রহমান। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জামালপুর সদর থানায় করা সাধারণ ডায়েরির ভিত্তিতে ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।