1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী মানববন্ধন

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন স্থানীয় গ্রামবাসী। মানববন্ধন থেকে বক্তারা মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট বা একঘরে করার হুঁশিয়ারি দেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামে শ্রীপুর-গফরগাঁও আঞ্চলিক সড়কের ভেকু মার্কেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ঐক্য ফাউন্ডেশন। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সংগঠনের সভাপতি মো. মারুফ হোসেন বলেন, ‘মাদকের ভয়াবহতা আজ স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। আজকের পর থেকে আমাদের এলাকায় কাউকে মাদক ব্যবসা বা মাদক সেবন করতে দেওয়া হবে না। প্রয়োজনে মাদক কারবারিদের একঘরে করা হবে। যুবসমাজকে রক্ষা করতে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মাদকের ভয়াবহতা ক্যানসারের চেয়েও দ্রুত সমাজে ছড়িয়ে পড়ে। এতে শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় আমরা আজ এক কাতারে দাঁড়িয়েছি। মাদক কারবারিদের এ ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে সামাজিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএনপি নেতা আতাউর রহমান আতা বলেন, ‘মাদক কারবারিদের মাদক ব্যবসা ছাড়তে হবে, অন্যথায় এলাকা ছাড়তে হবে।’ তিনি আরও বলেন, কেউ মাদক কারবার চালিয়ে গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।

কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন মণ্ডল বলেন, ‘এটাই আমাদের শেষ সতর্কবার্তা। মাদক ব্যবসা ও মাদক সেবন বন্ধ করতে হবে। তা না হলে সামাজিক আন্দোলন ও সামাজিক শাস্তির মাধ্যমে কঠোর অবস্থান নেওয়া হবে।’

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাওরাইদ ইউনিয়ন পরিষদের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক নারী-পুরুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট