1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় সামাজিক সম্প্রীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা নিয়ে ঝালকাঠিতে মতবিনিময় সভা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

“ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষাঃ সামাজিক সম্প্রীতি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্র সমাজের করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ঝালকাঠি এন.এস. কামিল মাদরাসা কর্তৃপক্ষের আয়োজনে নেছারাবাদ কমপ্লেক্সের এন.সি.সি. ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) মামুন আল ইসলাম এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবু সাঈদ।
এছাড়াও অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস শিকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আলেম-ওলামা, শিক্ষার্থী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও পারিবারিক সচেতনতার মাধ্যমে শিক্ষার্থীদের মানবিক, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়, মাদকের কুফল এবং সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট