1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

বকশীগঞ্জে জুলাই ঐক্যের উদ্যোগে বিজয় র‍্যালি।

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

আবু তাহের, বকশিগঞ্জ প্রতিনিধি।

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জে বিজয় র‍্যালি, আলোচনা সভা এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে জুলাই ঐক্য, বকশীগঞ্জ।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে জুলাই ঐক্যের ব্যানারে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উলফাতুন্নেছা গার্লস স্কুলের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আলামিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল।
গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, জুলাই গণঅভ্যুত্থানে আহত শহিদুল ইসলাম সানী, আহত নাজমুস সাকিব, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ এ জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। তাঁদের দাবি, ওই আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পক্ষে বিজয় অর্জন করেছিল।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট