1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জামালপুরে দোকান ভাঙচুর, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জামালপুর:

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের চকবাজার-নান্দিনা সড়কে অবস্থিত হাজি মনজুরের পাঁচটি দোকানঘর ভাঙচুর, লুটপাট ও দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ১৯৪৮ সাল থেকে হাজি মনজুর ওই দোকানঘর ও সম্পত্তি ভোগদখলে রেখে ভাড়ায় পরিচালনা করে আসছেন। সম্প্রতি পুরোনো ভবনটি সংস্কার করে নতুন ভবন নির্মাণের প্রস্তুতি চলছিল।
অভিযোগে বলা হয়, গত ২৬ জুলাই ২০২৬ তারিখে পার্শ্ববর্তী তুলসিচর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকের নেতৃত্বে একদল লোক ঘটনাস্থলে এসে দোকানঘর ভাঙচুর করে। এ সময় দোকানে থাকা বিভিন্ন মালামাল লুটপাট করা হয় এবং ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা হয়। বাধা দিতে গেলে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, “জমি ছেড়ে না দিলে হাত-পা বেঁধে নদীতে ফেলে দেওয়া হবে।”
এদিকে অভিযুক্ত আতিক দাবি করেন, উক্ত সম্পত্তি তাদের পৈতৃক সম্পত্তি। তবে এ দাবির পক্ষে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ঘটনার পর ভুক্তভোগী হাজি মনজুরের ছেলে আজিজুল হক প্রীতম বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট