1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

জলাবদ্ধতা নিরসনে প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই মাঠে শাকিল তালুকদার

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

আবু তাহের, বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর নয়াপাড়া, হাজিপাড়া, মৌলভীপাড়া, পশ্চিম নামাপাড়া ও মালিরচর এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে ফসলের আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমে থাকা পানির কারণে কৃষিকাজ প্রায় বন্ধ রয়েছে। একই সঙ্গে যাতায়াত ও দৈনন্দিন জীবনেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

এ পরিস্থিতিতে গত শনিবার জলাবদ্ধ এলাকাগুলো পরিদর্শন করেন বকশীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী সাইফুল ইসলাম তালুকদার শাকিল। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যেই রোববার তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে পানি নিষ্কাশনের পথ পরিষ্কার ও কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন। এ সময় তিনি নিজেও পানিতে নেমে কার্যক্রমে অংশ নেন।

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফসার আলী বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় তাঁরা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। পানি নিষ্কাশনের কাজ শুরু হওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত স্থায়ী সমাধান হলে কৃষিজমিতে আবারও চাষাবাদ শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ বিষয়ে সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “কৃষকদের দুর্ভোগের কথা জেনে আমি সরেজমিনে এলাকা পরিদর্শন করেছি। আপাতত জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থায়ী সমাধানের জন্যও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট