1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

গাজীপুরে মাদকবিরোধী অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট জাহাঙ্গীর গ্রেপ্তার

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫৩ হাজার ৩০০ টাকাসহ জাহাঙ্গীর আলম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানটি মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায় পরিচালিত হয়। অভিযানে জব্দ করা ইয়াবা ও নগদ অর্থ জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। আটক জাহাঙ্গীর আলম শ্রীপুরের মুলাইদ গ্রামের নান্নু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে একই এলাকায় মাদকবিরোধী অভিযানে জাহাঙ্গীর, রাজিব ও লাকি আক্তারকে ইয়াবাসহ আটক করা হয়েছিল। তবে ওই সময় তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা জাহাঙ্গীর ও রাজিবকে ছিনিয়ে নিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে।
পরবর্তীতে ২০২৬ সালের ১৬ জানুয়ারি র‍্যাব-১-এর একটি দল শ্রীপুরের আনসার রোড এলাকা থেকে ওই হামলার প্রধান অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে শ্রীপুর থানাসহ বিভিন্ন থানায় মাদক, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট