1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক জোনের উদ্বোধন।

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।
  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারায় বহুল প্রতীক্ষিত চায়না ইকোনমিক জোন-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, ভূমি প্রতিমন্ত্রী জনাব মীর হেলাল এমপি এবং চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। এছাড়াও চায়না ইনভেস্টমেন্টের প্রতিনিধিবৃন্দ, দেশি-বিদেশি বিনিয়োগকারী, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অসংখ্য সম্মানিত অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, চায়না ইকোনমিক জোন দেশের শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আনোয়ারা ও চট্টগ্রামে দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে, নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, চায়না ইকোনমিক জোনের সফল বাস্তবায়নের মাধ্যমে আনোয়ারা আন্তর্জাতিক মানের শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এর ফলে চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং জাতীয় অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট