1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

বদলগাছীতে জুলাই শহীদ স্মরণে কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের দোয়া ও আলোচনা সভা

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার হলরুমে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বদলগাছী উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বদলগাছী উপজেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম উদ্বোধনী বক্তব্য দেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন বদলগাছী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন বদলগাছী শাখার সহ-উপদেষ্টা স. ম. ফজলুল হক বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের বিভিন্ন দিক ও শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য দেন। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা জুলাই শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করা হবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী দিনে আন্দোলন আরও বেগবান করা হবে বলেও তারা জানান।

সভা শেষে জুলাই আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট